1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে ঐতিহ্যবাহি জনপ্রিয় খাবার মুন্ডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০৪ সময় দর্শন
Sadhin Bangla TV News

পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে ঐতিহ্যবাহি জনপ্রিয় খাবার মুন্ডি ।

https://www.youtube.com/watch?v=upN0KmPn4Ho

পার্বত্য জেলা গুলোতে ক্ষুদ্র নৃগোষ্টিদের পাশাপাশি বাঙ্গালী সম্প্রদায়ের খাবারের তালিকায়ও মুন্ডি এখন স্থান করে নিয়েছে। জনপ্রিয় আর সুস্বাদু এই খাবারের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত।
বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী খাবার মুন্ডির খ্যাতি দিন দিন বাড়ছে। খাবারটির মূল উপাদান আতপ চালকে দুই থেকে তিনদিন পানিতে ভিজিয়ে রেখে ছিদ্রযুক্ত চালনির ওপরে রেখে পানি শুকিয়ে নিতে হয়। এরপর ঢেঁকিতে তৈরি হয় মুন্ডি।
এটি দেখতে অনেকটা নুডলস এর মত মনে হলেও এই খাবারের চাহিদা বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। মুন্ডির স্বাদকে আরো বাড়িয়ে দেয়ার জন্য মেশানো হয় চিংড়ি শুঁটকি, মরিচ, ধনে পাতাসহ বিভিন্ন উপাদান।
আর সকাল ও বিকালে নাস্তা হিসেবে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা প্রতিদিনই ভীড় করছে মুন্ডির দোকানগুলোতে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় এই সুস্বাদু খাবার ছড়িয়ে দিতে সরকারি সহায়তা ও সহজ সর্তে ব্যাংক ঋণের দাবি জানান স্থানীয়রা।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu