1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোনায় সময়মত ফসল রক্ষাবাঁধের কাজ শেষ না হওয়ায় শঙ্কায় কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৮০ সময় দর্শন
Sadhin Bangla TV News

এবারও নেত্রকোনায় প্রতিবছরের মত প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নিমার্ন করা হচ্ছে ফসল রক্ষাবাঁধ। কৃষকদের অভিযোগ, গেল ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরি শেষ হয়নি কাজ।

https://www.youtube.com/watch?v=P5D7woBywo0

এ অবস্থায় আগাম বন্যায় ফসল হারানোর শঙ্কায় তারা । অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, এখন পর্যন্ত ফসল রক্ষা বাঁধের কাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। দ্রতই সব বাঁধের নির্মাণ কাজ শেষ হবে।

নেত্রকোনার হাওড়াঞ্চলের কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। আর আগাম বন্যা থেকে ফসল রক্ষার লক্ষ্যে পিআইসির মাধ্যমে ডুবন্ত বাঁধের নির্মাণ কাজ চলছে । গেল ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরি শেষ হয়নি নির্মান কাজ।

কৃষকরা জানান, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী-কলমাকান্দা ও আটপাড়া উপজেলার বিস্তীর্ন হাওর জুড়ে রয়েছে ৩শ ৬৫ কিলোমিটার ডুবন্ত বাঁধ। এসব বাঁধের বিভিন্ন স্থানে এখনও সংস্কার না করায় আগাম বন্যায় ফসল হারানোর শঙ্কায় তারা । আবার বেশ কয়েকটি বাঁধের প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হলেও পিআইসি গঠনে অস্বচ্ছতা ও নির্মান কাজে গাফেলতির অভিযোগও রয়েছৈ ।

পানি উন্নয়ন বোর্ড বলছে, পর্যাপ্ত বরাদ্ধ থাকায় সব বাঁধ সংস্কার করা সম্ভব, তবে আগামী সপ্তাহের মধ্যেই সব কাজ শেষ হবে । চলতি মৌসুমে নেত্রকোনায় ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে । এর মধ্যে শুধু হাওড়াঞ্চলেই ৪৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।
ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu