1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার দিনাজপুরের চার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ‘পূনর্ভবা’ নদীর খনন কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৯০ সময় দর্শন
Sadhin Bangla TV News

দিনাজপুরের চার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ‘পূনর্ভবা’ নদীর খনন কাজ শুরু হয়েছে।

https://www.youtube.com/watch?v=E1z-qzVsiv4

স্থানীয়রা বলছেন, এর ফলে জমিতে সেচ ও মাছ চাষের সুযোগ অনেক বাড়বে। পাশাপাশি বন্যার কবল থেকেও রক্ষা পাওয়া যাবে। আর বিআইডব্লিউটি-এর পক্ষ থেকে নেয়া হয়েছে নদী খননের পরবর্তী রক্ষনাবেক্ষনের ব্যবস্থা।

দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নদী ‘পুনর্ভবা’। একসময় এই নদী ছিলো প্রবহমান। পলি জমে দিন দিন ভরাট হয়ে যায়। আর এই নদী রক্ষায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খনন কাজের উদ্যোগ নিয়েছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

সম্প্রতী জেলা সদর, বিরল, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ কিলোমিটার নদীর খনন কাজের উদ্ধোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । এসময় তিনি বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য সারা দেশেই নদী খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। নদীর খনন কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ।

তারা বলছেন, নাব্যতা ফিরে এলে জমিতে সেচ দেয়ার সুযোগ বাড়বে। বন্যার হাত থেকেও বাঁচবেন। এই নদী খনন কাজে মোট ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি টাকা আর বাস্তবায়ন করছে ৫টি ঠিকাদার প্রতিষ্ঠান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu