1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বাম্পার ফলনে তরমুজ চাষীদের মুখে হাসি

গলাচিপায় বাম্পার ফলনে তরমুজ চাষীদের মুখে হাসি
  • আপডেটের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৭৬ সময় দর্শন
গলাচিপায় বাম্পার ফলনে তরমুজ চাষীদের মুখে হাসি

পটুয়াখালীর গলাচিপায় ব্যাপক লাভের আশায় তরমুজ চাষীদের মুখে হাসি দেখা গেছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজে বাম্পার ফলন হয়েছে। এতে গতবারের ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন।

যদিও এ বছর ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে তরমুজ ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে আবাদ বেশি হওয়ায় কৃষকরা লাভের আশা করছেন। চাষিরা জানান, গত বছরের ২৫ মে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ফসল তোলার আগমুহূর্তে তরমুজের বেশ ক্ষতি হয়। কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। এবারের মৌসুমে তরমুজগাছ লাগানোর পর গত ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় জাওয়াদ আঘাত হানে।

তবে গাছ ছোট থাকায় তেমন ক্ষতি হয়নি। এখন গাছে তরমুজ বড় হচ্ছে। শিলাবৃষ্টি বা অতিবৃষ্টি না হলে চাষিরা লাভের মুখ দেখবেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার তরমুজ চাষের জন্য কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ১০ হাজার হেক্টর, যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। উপজেলার উত্তর-পূর্ব পানপট্টি এলাকার কৃষক আব্দুল দুধা বিশ্বাস বলেন,

‘গলাচিপা পৌর এলাকার কাছে সাড়ে তিন একর জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। গত ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে তরমুজ চারা ক্ষতিগ্রস্ত হয়। পরে গাছ হৃষ্টপুষ্ট হলেও তরমুজের ফলন তেমন একটা হয়নি। তবে এবার খুব বেশি ওষুধ ও সার দেই নাই।

সাড়ে তিন একরে সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে। তার পরও ফলন যা আসছে তাতে মোটামুটি লাভ হবে।’ গলাচিপা সদর ইউনিয়নের তরমুজ চাষি লিয়াকত প্যাদা বলেন, ‘আমি মোট ৬০ একর জমিতে তরমুজ চাষ করেছি। এতে আমার কোটি টাকার ওপর খরচ হয়েছে। ফলন ভালো। আবহাওয়া ঠিক থাকলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই বাজারজাত করতে পারব।’ কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উপকূলীয় এলাকার মধ্যে সবচেয়ে বেশি তরমুজ হয় গলাচিপায়।

এ সুযোগ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের দাদন ব্যবসায়ীরা তরমুজ চাষের শুরুতে কৃষকদের দাদন দিয়ে তরমুজ চাষে উৎসাহিত করেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আকতার বলেন, ‘কৃষি বিভাগ তরমুজ চাষিদের পর্যাপ্ত সহায়তা করছে। তবে অনেকে পরামর্শ ছাড়া নি¤œমানের বীজ, সার ও কীটনাশক ব্যবহার করায় কৃষকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

এ বছর তরমুজ চাষের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে দ্বিগুণ। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কৃষকের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলন বৃদ্ধির জন্য এমওপি ও জিপ সার ব্যবহার করা প্রয়োজন। কিন্তু বেশির ভাগ কৃষক না জেনে অন্যের মাধ্যমে প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক ব্যবহার করেন, এতে ফসলের ক্ষতি হয়। এর পরও এ বছর শিলাবৃষ্টি বা অতিবৃষ্টি না হলে কৃষকরা লাভবান হবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu