1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীর মহিপুর থানা হতে র‌্যাবের হাতে ০১(এক)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২০০ সময় দর্শন
পটুয়াখালীর মহিপুর থানা হতে র‌্যাবের হাতে

পটুয়াখালীর মহিপুর থানা হতে র‌্যাবের হাতে ০১(এক)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ২৮/০২/২০২২ইং তারিখ রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ১৯:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পূর্ব বৌলতলী সাকিনস্থ (০৬নং ওয়ার্ড) তাছলিমা বেগম(৪০), পিতা-মৃত মোছা হাওলাদার এর বসত বাড়ির উঠানে একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ২১:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ নাসির উদ্দিন(৫৬), পিতা-মৃত হোসেন আহম্মদ, উত্তলননিয়া, ০২নং ওয়ার্ড, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার, এ/পি-সাং-বৌলতলী, ০৬নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিন মুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীর নিকট হতে ১০১(একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৩০,৩০০/- (ত্রিশ হাজার তিনশত) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu