1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে বাছুর বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৫ সময় দর্শন
গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে বাছুর বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে ২০২১-২০২২

অর্থবছরে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১৩ পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ১০ জন সুফলভোগী জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন। বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে,

সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম, এপিডি (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য ভবন, ঢাকা) মো. শামসুল আলম পাটওয়ারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, বিআরডিবির চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. আমিরুল ইসলাম, অফিস সহকারী আবুল বশার,

মেরিন অফিসার মো. কুদ্দুস, বিপ্লব সরকার, মাসুম বিল্লাহ, মিতু হাওলাদার, মো. কাওছার আহম্মেদ, সান্তা হাওলাদার, সুধাংশু মিস্ত্রী, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। এ সময় প্রধান অতিথি এস এম শাহজাদা (এমপি) বলেন, ইলিশ বাংলাদেশর একটি অমূল্য সম্পদ। এই সম্পদকে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পাশাপাশি জেলেরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বকনা বাছুর বিতরণ করা হলো। যাতে সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেরা বকনা বাছুর পালন করে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu