1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিআরডিবির নবগঠিত কমিটির সাথে মত বিনিময় ও ঋণ বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫১ সময় দর্শন
গলাচিপায় বিআরডিবির নবগঠিত কমিটির সাথে মত বিনিময় ও ঋণ বিতরণ, স্বাধীন বাংলা টিভি

পটুয়াখালীর গলাচিপায় বিআরডিবি-ভূক্ত নবগঠিত গলাচিপা ইউসিসিএ লি. এর ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা ও সমবায়ীদের মাঝে ঋণ এবং সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১৩ পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সমবায়ীদের মাঝে ঋণ এবং সনদপত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম,

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।

আরও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। এ সময় প্রধান অতিথি এস এম শাহজাদা (এমপি) বলেন, সমবায়ীরা দেশের সম্পদ। দেশ এগিয়ে যাচ্ছে। সমবায়ীদের মধ্যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা ঋণ নিয়ে কাজ করে স্বাভলম্বী হবেন বলে আমার বিশ্বাস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu