1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ সময় দর্শন

পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে শামিম ইসলাম (৩০) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় পৌর শহরের ডক্টরস পয়েন্টের এম আলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত শামীম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারে ছেলে।সে পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন। এঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও তার সঙ্গে থাকা প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিস জানায়, গতকাল শুক্রবার রাতে শামিম ও তার প্রেমিকা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে সকালে হোটেল কর্তৃপক্ষ তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। শামিমের প্রেমিকার দাবি, রাতে তাকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে শামীম আত্মহত্যা করেছে।

এ বিষয় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকা ও হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu