1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেলে, মাদক রেখে ফাঁসাতে গিয়ে,আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৫ সময় দর্শন
মাদক ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা

পটুয়াখালী প্রতিনিধি- পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের হিসাব রক্ষক এর অফিস রুমে ১১০ পিচ ইয়াবা রেখে ফাঁসাতে গিয়ে, ফেসে গেলেন ষড়যন্ত্রকারী তিন যুবক। গতকাল মঙ্গলবার পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের হিসাব রক্ষক মো. হাসানুজ্জামান হাসান এর অফিস রুমে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে সদর থানা পুলিশ ।

এ সময় তারা হাসানুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালীর সকল মহলে আলোচনার ঝড় উঠে। পরে পটুয়াখালী সুদক্ষ পুলিশ সুপার মো. শহীদুল্লাহ (পিপিএএম) এর হস্তক্ষেপে সাজানো নাটকের অবশান ঘটে। বেড়িয়ে আসে ঘটনার মূল রহস্য।

গ্রেপ্তার করা হয় এ ঘটনায় জড়িত মূল তিন হোতা মো. মাসুম গাজী (৩০) মো. আসাদুজ্জামান তুহিন (২৪) ও মো. মেহেদী হাসান শিবলী (৩১) ওরফে মানবতার ফেরীওয়ালা শিবলীকে। ঘটনার বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের আউটর্সোসিং এ কর্মরত মো. মাসুম গাজী কিছুদিন পূর্বে চাকুরিচ্যুত হয়।

এরপর থেকেই হাসপাতালের হিসাব রক্ষক হাসানুজ্জামানকে ফাঁসাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় । ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাত মাদক ব্যবসায়ী সবুজ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকায় ১১০ পিচ ইয়াবা কিনে কৌশলে হাসপাতালের হিসাব রক্ষক হাসানুজ্জামানের অফিস কক্ষে রেখে যায়।

পরে ওই চক্রের অপর সহযোগী মেহেদী হাসান শিবলী ও মো. আসাদুজ্জামান তুহিনকে অবগত করলে তারা সদর থানা পুলিশকে অবহিত করেন। এ চক্রের তথ্যমতে সদর থানা পুলিশের এসআই বিপুল হালদার, আনোয়ার হোসেন ও আবদুল মান্নান হাসপাতালের হিসাব রক্ষক হাসানুজ্জামানের অফিস কক্ষে তল্লাশি চালিয়ে প্রিন্টারের টোনার বক্সের ভেতর থেকে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে।

পরে হিসাব রক্ষক হাসানকে থানায় নিয়ে আসলে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চালচলন সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ষড়যন্ত্রের বিষয়টি স্বীকার করে ওই তিন যুবক। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ওইদিন রাতে তাদের নামে মামলা রুজু করা হয় এবং আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে উঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu