জামালপুর জেলা দালান নির্মান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং- ঢাকা ৩৯৬০) এর প্রতিষ্ঠাতা আইন উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি -সাধারণ সম্পাদক এডভোকেট মরহুম সরোয়ার জাহানের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা – মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে স্থানীয় শহরের গেইট পাড় সফি মিয়ার বাজার সংলগ্ন ইউনিয়নের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতাহার আলী’র সঞ্চালনায় আলোচনা সভা – মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু তালুকদার, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি মসিউর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে
জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী,বর্তমান কমিটির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক (শেলু),সহসাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার সদস্য ও ( ৩৯৬০) এর অন্তর্ভুক্ত স্যানেটারী টাইলস মোজাইক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,ঢালাই ময়মন-৪৪ সভাপতি আঃ হাই,জেলা দালাল নির্মান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক বিপুল খন্দকার,কার্যকরী সদস্য আজগর আলী মেগু শেখ, জামালপুর জেলা স্যানেটারী,টাইলস মোজাইক পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসাদ মিয়া,সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন নয়ন সহসভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সহসাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান মিন্টু বেপারী, মো. আঃ সামাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ, মোঃ মনির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মানিক, প্রচার সম্পাদক মোঃ মামুন, জেলা, উপজেলা কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও শ্রমিকরা এসময় উপস্থিত ছিলেন।