1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার

সঞ্জিব দাস, (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৯ সময় দর্শন
গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা ১নং ওয়ার্ড হতে ৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জালনোট সহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বুধবার ১৬ ফেব্রুয়ারি পৌরসভা ১নং ওয়ার্ডের কাঠপট্রি রোডের একটি চায়ের দোকান হতে এই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর পূর্ব বাহেরচর এলাকার ১নং ওয়ার্ডের মৃত তোফাজ্জেল ওরফে রত্তন হাওলাদার এর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পটুয়াখালী জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে জেলার গোয়েন্দা শাখার সদস্য এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন মোল্লা, এ এস আই(নিঃ) মোঃ সাইদুল ইসলাম, এ এস আই (নিঃ) মোঃ রুবেল হাওলাদার সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গলাচিপা পৌরসভা ১নং ওয়ার্ডের কাঠপট্রি রোডের দক্ষিন পাশে জাকিয়া বেগমের চায়ের দোকান হতে জালনোট সহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির গ্রেফতার করা হয়।

এ সময় আসামীর নিকট হতে ১০০০ টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি ও ৫০০ টাকার একই সিরিয়ালের ৩০৮ টিসহ মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে আরও জানান, ধৃত আসামী জেলা ও আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরনকারী চক্রের সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন যাবত ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলার জাল টাকা বাজারজাত করে আসছিল। তার বিরুদ্ধে ১) ডিএমপি কদমতলী থানার মামলা নং-২৪, তারিখ-০৭-০৬-২০১৮ খ্রিঃ, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক, ২) সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার মামলা নং ২৩, তারিখ-২১-০৪-২০১৫ খ্রিঃ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক মামলা বিচারাধীন।

জিজ্ঞাসাবাদের এর‌ পর্যায় একাধিক সহযোগীর নাম প্রকাশ করে। সহযোগী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে গলাচিপা থানায় মামলা নং -০৫ তারিখ-১৭-০২-২০২২ খ্রিঃ ধারা বিশেষ ক্ষমতা আইনে ২৫-ক(খ)২৫-ঘ এ ১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu