1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হবে হাতীবান্ধার সড়ক

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৩ সময় দর্শন
সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হবে হাতীবান্ধার সড়ক

বিদ্যুৎ না থাকলেও এখন আর অন্ধকার থাকবে না লালমনিরহাট জেলার হাতীবান্ধার সড়কগুলো। সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হবে গোটা হাতীবান্ধার সড়ক।

সেলক্ষ্যে সড়কগুলোতে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেলগেট পর্যন্ত সড়কের দুই ধারে ৩৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

২০১৮ ও ১৯ অর্থ বছরের বরাদ্দকৃত ১৫ লাখ ৬৮ হাজার ৭১৫ টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেলগেট পর্যন্ত সড়কের দুই ধারে ৩৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগিতায় তার নির্বাচনী ইশতেহারের একটি এখন বাস্তবায়নের পথে।
স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের সড়কগুলো এখন থেকে সন্ধ্যার পর সব সময় আলোকিত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu