1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ সময় দর্শন
ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা

গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

মামলার এজাহার সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সাইফ রুদাদ।

এ বিষয়ে তিনি বলেন, কাদের মোল্লা একজন যুদ্ধাপরাধী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়েছে। এমন ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সাথে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা করেছি।

মামলার আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি আমলে নিয়েছেন। আদালত আদেশ দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরীকে হাজির হওয়ার সমন জারি করার জন্য।

যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলায় মানহানির এই মামলা করা হয় বলে জানান সাইফ রুদাদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu