1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আত্মহত্যা না কি হত্যা-লালমনিরহাটে নার্সিং কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৮ সময় দর্শন

লালমনিরহাট নার্সিং কলেজ ক্যাস্পাসের নার্সিং হলে আল আমিন সরকার আবির (২০) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট নার্সিং কলেজ ক্যাম্পাসের ৮০০ বর্গফুট নামক একটি আবাসিক ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

আল আমিন সরকার আবির টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর (আষারিয়া চালা) গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ১ম বর্ষের ছাত্র ছিলেন এবং ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে রুমমেট রনির সাথে থাকতেন।

আল আমিন সরকার আবিরের রুম মেট জানায়, রনি আহমেদ জানায়, দুপুরের খবারের সময় হলে আমরা আমাদের হলের সব শিক্ষার্থী খেতে যাই। তখনো সে রুমের মধ্যেই ছিল। খাবার শেষে হলে ফিরলে তার কক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করা হলেও তার কোন সারা শব্দ না পেয়ে তার মোবাইল ফোনে কল দেই। বাহির তার মোবাইল ফোন রিং টোন শোনা গেলেও ফোন রিসিভ করছিল না। পরে বিষয়টি তাদের অধ্যক্ষ ছাহেবা বোগমকে অবগত করি।

পরবর্তীতে অধ্যক্ষ আরও কয়েকজন শিক্ষক ও ওই হলের সকল শিক্ষার্থীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে রুমের সিলিং ফ্যানের সাথে আল আমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে থানায় খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরগে প্রেরন করে।

এ ব্যাপারে নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন কিছু না বলেই তার রুম ত্যাগ করে চলে যান।

তবে রুমমেট রনি বলেন, কয়েকদিন থেকে তার রুমমেট আল আমিন প্রায় প্রায় ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে থাকতো। তাদের সাথেই পড়ে শারমিন আরা ইসলাম নামের একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। হয়তো তাদের মধ্যে কোন মনমালিন্যের কারনেই সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো।

লালমনিরহাট সদর থানার (ওসি) শাহা আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তারপরেও আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে এটি আত্মহত্যা না কি হত্যা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu