1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বাবার প্রতিনিধিত্ব করছে ছেলে

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় পিতার প্রতিনিধিত্ব করছেন তার ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী চরবাদুরা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে।

ঘটনাসূত্রে ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আব্দুল রশিদ চৌকিদার ইউনিয়ন পরিষদে থেকে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সবার সেবা করে গেছেন। তিনি মানুষের কাছে একজন প্রিয় মানুষ ছিলেন। মানুষের জন্ম সনদ, মৃত্যুর সনদ, ওয়ারিশ সার্টিফিকেটসহ বিভিন্ন কাজে মানুষকে সহায়তা করাই ছিল তার পেশা। মানুষও স্বাচ্ছন্দে তার কাছে গেলে সহজেই কাজ করাতে পারতেন। কোন ভোগান্তি মানুষকে তিনি করতে দিতেন না। সকলকে তিনি আপন করে নিয়েছিলেন। কিন্তু এই মানুষটি এক সময় চলে গেলেন না ফেরার দেশে।

মানুষ তাকে ভুলতে পারছে না। সবার কাজ এখন কে দ্রুত সময়ের মধ্যে করে দিবে এ নিয়ে তাদের বেশ চিন্তা। তাই বাবার এই জনসেবামূলক কাজকে গর্বের সহিত করার জন্য আব্দুল রশিদ চৌকিদারের ছেলে মো. মিরাজ চৌকিদার মানুষের আস্থা অর্জনে স্বক্ষম হন। তিনিও এখন বাবার মত মানুষের কাছে একজন নিবেদিত প্রাণ। মিরাজ চৌকিদার জানান, গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী চরবাদুরা গ্রামে করোনাকালীন সময়ে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়েছি।

কে কি অবস্থায় আছে তা জানার চেষ্টা করেছি। সরকারি কোন সহায়তা এলে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আজও বাবার মত আমি মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। বাবার সুনাম আমি অক্ষুন্ন রাখব। তিনি আরও বলেন এলাকার কিছু কূ-চক্রী মানুষ আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালায়। বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার জানান, মিরাজ চৌকিদার আসলেই একজন ভালো মনের মানুষ। গ্রামের মানুষের সহায়তা করার জন্য ও ব্যাকুল থাকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu