1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আদিতমারীতে গৃহকত্রীকে গণধর্ষণ, গ্রেফতার-২

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ সময় দর্শন
গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ

স্বামী বাহিরে থাকার সুবাদে গৃহকত্রী(২২) বাড়িতে একাই থাকতেন। বাড়ি সংস্কার ও জমির কাজ কর্ম গৃহকর্মীদের দিয়েই করাতেন।

গৃহকর্মী মাসুদ রানা ও মোহাম্মদ আলী এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকত্রীকে জোরপুর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় একই দিনই নির্যাতনের শিকার গৃহকত্রী বাদি হয়ে দুই গৃহকর্মীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেন।

এ ঘটনায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট পাবনাপাড়া এলাকা থেকে গৃহকর্মী মাসুদ রানা ও মোহাম্মদ আলী গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট পাবনাপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মাসুদ রানা(২৬) ও একই এলাকার ইসরাফিলের ছেলে মোহাম্মদ আলী(২৩)।

মামলার এজাহারে প্রকাশ, স্বামী বাহিরে থাকার সুবাদে গৃহকত্রী(২২) বাড়িতে একা থাকতেন। বাড়ি সংস্কার ও জমির কাজ কর্ম গৃহকর্মীদের দিয়ে করতেন। যার তদারকি করতেন ওই গৃহকত্রী। সোমবার(৭ ফেব্রুয়ারী) দিনভর কাজ শেষে বিকেলে মজুরী নিয়ে চলে যান গৃহকর্মী মাসুদ রানা ও মোহাম্মদ আলী। সেই কাজ দেখানোর অজুহাতে সন্ধার পরে ওই বাড়ির উঠানে আবারও আসেন তারা। বিকেলে শেষ করা কাজ বুঝে দিতে গৃহকত্রীকে বাহিরে ডাকলে তিনি বের হন। এ সময় কাজ দেখানোর নাম করে পাশে ডেকে নিয়ে মুখ চেপে ধরে গৃহকত্রীকে পাশের জঙ্গলে নিয়ে যায় গৃহকর্মীরা। এরপর জোরপুর্বক পালাক্রমে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে চলে যায় ধর্ষকরা।

এ ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে আদিতমারী থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে গৃহকত্রীকে পরীক্ষা করাতে মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। একই দিন দুপুরের পর অভিযান চালিয়ে চন্দনপাট পাবনাপাড়া থেকে ধর্ষকদের গ্রেফতার করে পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি পাওয়ার পর পরই ধর্ষকদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে চন্দনপাট পাবনাপাড়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu