1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফুফুর জমি দখল করে সেনা সদস্যের দালান ঘর নির্মান

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দর্শন
ফুফুর জমি দখল করে সেনা সদস্যের দালান ঘর নির্মান

লালমনিরহাটে এক সেনা সদস্য তার নিজের ফুফুর ঘর ভেঙে জমি দখল এবং ফুফুকে মেরে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে ফুফু বাদি হয়ে ভাতিজা সেনা সদস্য হাবিবুর রহমানসহ ৪জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সেনা সদস্য হাবিবুর রহমান সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া (ভাটাপাড়া) এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত আছেন।

অভিযোগে জানা যায়, ফুফু সুফিয়া বেওয়া তার মেয়ে অন্তসত্তা এবং সন্তান জন্ম দেয়ার কারনে ৫/৬ বছর আগে মেয়ের বাড়ি কুড়িগ্রাম যায়। এই সুযোগে সেনা সদস্য হাবিবুর রহমান ফুফুর টিনের ঘুর ভেঙে জমি দখল করে সেখানে তার দালান ঘর নির্মান করে। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারী) ফুফু বাড়িতে ফিরে এসে দেখেন তার ঘরও নেই জমিও নেই। পরে তার বাড়ির পাশেই একটু ফাঁকা জায়গায় একটি চালাঘর বানিয়ে সেখানে বসবাস করতে থাকেন। কিন্তু ফুফুর থাকার জায়গা হলেও সেখানে ছিল না টয়লেট ও টিউবয়েলের ব্যবস্থা। এজন্য অন্যের বাড়িতে গিয়ে ফুফুকে টয়লেট ও গোসল করে আসতে হতো। এই সমস্যার কথাটি ভাতিজা হাবিবুরকে বললে সে তেলে বেগুনে জ্বলে উঠে এবং তার ফুফুকে বেদম মারধর করে। এসময় হাবিবুরের স্ত্রী ও মা এসেও তাকে মারপিট করে এবং হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন এসে ফুফু সুফিয়া বেওয়াকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে ফুফু সুফিয়া বেওয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

এ ঘটনায় ফুফু সুফিয়া বেওয়া বাদি হয়ে রবিবার দুপুরে ভাতিজা সেনা সদস্য হাবিবুর রহমানসহ ৪জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ফুফু সুফিয়া বেওয়া কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলাম সেই ছেলেই আমার জমি দখল করলো, তার দালান ঘর নির্মান করলো। আজ আমি তাকে শুধু একটা টয়লেটের ব্যবস্থা করে দেয়ার কথা বলতেই সে আমাকে মারলো। থানায় অভিযোগ দিয়েছি আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সেনা সদস্য হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফুফুর ঘর ভেঙে আমি দালান ঘর নির্মান করেছি ঠিকই কিন্তু ফুফুকে তার থাকার জন্য ঘর তৈরী করে দিয়েছি। শুধু টয়লেট ও টিউবয়েল দেয়া হয়নি। এজন্যই ফুফু প্রতিদিন গালিগালাজ করে। তাই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu