1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ হেফাজতে মৃত্যু হিমাংসুর দুই কন্যা সন্তানের দায়িত্ব নিলেন জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৮ সময় দর্শন
পুলিশ হেফাজতে মৃত্যু হিমাংসুর দুই কন্যা সন্তানের দায়িত্ব নিলেন জিএম কাদের

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় পুলিশ হেফাজতে মৃত্যু হিমাংসু বর্মণের দুই মেয়ের পড়াশুনার দায়িত্ব নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ০৩ আসনের সংসদ সদস্য জিএম কাদের।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে প্রেসক্লাব লালমনিরহাট মিলনায়তনে জিএম কাদেরের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভার্চুয়ালি সংযুক্ত থেকে বলেন, রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা,আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সকলের উপর দেশের মানুষের স্বার্থ তারপর দলীয় স্বার্থ, দেশের সেবা করার জন্য দলকে ব্যাবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতির পরিবর্তনের জন্য আমি চেষ্ঠা করে যাচ্ছি। সামনের দিকে আমি এই প্রচেষ্ঠা চালিয়ে যাবো।

এ সময় পুলিশ হেফাজতে মৃত্যু হিমাংসুর দুই মেয়ে শ্রীমতি পিংকী রাণী (১৩) ও শ্রীমতি পিয়াসী রানী (১০) এর হাতে নগদ ৫ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মৃত্যু হিমাংসু বর্মণের পিতা বিশেম্বর বর্মণ বলেন, এই দুই অনাথ শিশুর ভবিষ্যৎ নিয়ে খুবই দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলাম। কিন্তু আজ থেকে সেই চিন্তা আর থাকলো না। এখন এই অবুঝ শিশু দুটি ভালোভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতিবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফ শাহরিয়ার, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জেলা রেল শ্রমিক পার্টির সম্পাদক আনসার আলী, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি আছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পাার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা তরুন পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম ও মৃত হিমাংশুর পিতা বিশ্বেশ্বর বর্মন,বড় ভাই সুধীর বর্মর প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী সকালে হিমাংসুর স্ত্রী সবিতার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংসু বর্মনকে আটক করে হাতিবান্ধা থানা পুলিশ। আটকের প্রায় ৪ ঘণ্টা পর পুলিশ হিমাংশুর লাশ হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ দাবী করে থানার একটি কক্ষে ওয়াইফাই এর তার গলায় পেঁচিয়ে হিমাংসু আত্মহত্যা করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu