1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় কাঁচা মরিচের ঝাল রসগোল্লা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দর্শন

এবার পটুয়াখালীর গলাচিপায় ঐতিহ্যের পাশাপাশি ঝড় তুলতে এসেছে সবুজ রঙের ঝাল রসগোল্লা। নিপু মিস্টান্ন ভাণ্ডারের রসমালাইয়ের পাশাপাশি এখন সেখানে রসিক মানুষের মন মাতাবে নতুন এ মিষ্টি।

সবুজ রঙের এ রসগোল্লার স্বাদ একটু যে অন্য রকম, সেটা না বললেও বোঝা যায়। তবে ছানার সঙ্গে কাঁচা মরিচ যোগ করার পর এই রসগোল্লা যে ভীষণ ঝাল হয়, তা নয়। ছানার সঙ্গে কাঁচা মরিচ মিশিয়ে ছেনে গোল গোল করে গোল্লা বানিয়ে চিনির শিরায় ডুবানো হয় বিশেষ এ রসগোল্লাকে। তারপর কেজি বা পিস অনুসারে বিক্রি করা হয়। অভিনব এ রসগোল্লা মুখে দিলে প্রথমে মিষ্টি তারপর ঝাল স্বাদ পাওয়া যায়।

যাঁরা কম মিষ্টির রসগোল্লা খেতে পছন্দ করেন, তাঁরা এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা। তবে নতুন ধরনের মিষ্টি হওয়ায় সব শ্রেণির ক্রেতাই এখন এ মিষ্টি পছন্দ করছেন বলে জানা গেছে।

এ মিষ্টি বাজারে এনেছে নিপু মিস্টান্ন ভান্ডার। নতুন নতুন স্বাদের মিষ্টি বাজারে আনার জন্য খ্যাতি আছে দোকানটি। নিপু মিস্টান্ন ভান্ডারের মালিক বলেন, ঝাল স্বাদের নতুন ধরনের এ মিষ্টি গলাচিপা তাঁরাই প্রথম এনেছেন। ২০ বছরের মিষ্টির দোকান আমার। এক কেজিতে সবুজ রঙের ঝাল রসগোল্লা পাওয়া যায় ১৪টি। প্রতি কেজি মিষ্টির সঙ্গে থাকবে সমপরিমাণ শিরা। প্রতিদিন কাঁচা মরিচের ঝাল মিষ্টি বাজারে নিয়ে আসে দোকানটি তবে এর অভিনবত্বের জন্য এর মধ্যেই এটি হইচই ফেলে দিয়েছে মিষ্টিপ্রমীদের মধ্যে।

ঝাল স্বাদের এ মিষ্টি আনার আগে বিভিন্ন মসলার ঘ্রাণযুক্ত মিষ্টি বাজারে আনে। সেগুলোরও ভালোই কাটতি রয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকের ছেলে নয়ন দাস। দরদাম
প্রতি পিস কাঁচা মরিচ মিষ্টির দাম ৩০ টাকা, প্রতি কেজি মিষ্টির দাম ৩০০-৩২০ টাকা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu