1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন ও ট্রাক্টর চালক

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ সময় দর্শন
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন ও ট্রাক্টর চালক

লালমনিরহাটে একটি মাটি ভর্তি ট্রাক্টর ট্রেন লাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমরে মুচরে গিয়ে লাইনের পাশে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এসময় ট্রাক্টরের চালক মফিজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়।

সোমবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় লালমনিরহাট রেল স্টেশন থেকে এক কিলোমিটার দুরে (রেল পিলার ৪৮/৮৯) তেলীপাড়া (গোল্ডেন বাজার) এলাকার রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক্টর চালক মফিজুল ইসলাম সদর উপজেলার হারাটী ইউনিয়নের পশ্চিম আমবাড়ি গ্রামের আক্তার আলীর ছেলে এবং সে নিজেই ওই ট্রাক্টরের মালিক ও চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেল স্টেশন থেকে ছেড়ে তেলীপাড়া পার হয়ে মহেন্দ্রনগর দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় গোল্ডেন বাজার রেল ক্রসিং এ অসাবধানতা বসত একটি মাটি ভর্তি ট্রাক্টর রেল লাইন পার পারহতে চাইলে। দ্রুতগতির ট্রেনটি স্ব জোরে ধাক্কা দিলে ট্রাক্টরটি দুমরে মুচরে যায় এবং লাইনের পাশে ছিটকে পড়ে। এসময় ট্রাক্টরের চালক মফিজুল টলির নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় ট্রাকটরের নিচ থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী জানান, ট্রেন দুর্ঘটনার বিষয়টি তিনি তার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা তাকে যেভাবে নির্দেশনা দিবেন তিনি সে ব্যবস্থা নিবেন। তবে ট্রেনের কি পরিমান ক্ষতি হয়েছে সেটা পরে জানাতে পারবেন বলে জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu