1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশি জনশক্তি নিয়োগে মালয়েশিয়ার প্রতি মোমেনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৪১ সময় দর্শন
বাংলাদেশি জনশক্তি নিয়োগে মালয়েশিয়ার প্রতি মোমেনের আহ্বান

বাংলাদেশ থেকে আইটি-প্রশিক্ষিত জনশক্তি নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য মালয়েশিয়াকে অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মকাণ্ডে আরও অবদান রাখতে পারে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর মধ্যে টেলিফোন কথোপকথনের সময় এই আহ্বান জানানো হয়। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

টেলিফোনে ড. মোমেন বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন চ্যানেলের মাধ্যমে আরও কর্মী প্রেরণের মাধ্যমে মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মকান্ডে অবদান রাখতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।

তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রশংসা করেন এবং অর্থনীতির সব খাতে বাংলাদেশী কর্মীদের নিয়োগের সুযোগ উন্মুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের আইসিটি কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে সাইফুদ্দিন আবদুল্লাহ সম্পর্কটিকে ‘কৌশলগত স্তরে’ উন্নীত করার ওপর জোর দেন।

ড. মোমেন দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। উভয় পররাষ্ট্রমন্ত্রী এ বছর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মত হন।

ড. মোমেন বিভিন্ন আন্তর্জাতিক ও বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন। তিনি আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য বাংলাদেশের প্রার্থীতার পক্ষে মালয়েশিয়ার সমর্থন দেয়ারও অনুরোধ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu