1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাঁচ টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষন করলো মসজিদের ইমাম

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ সময় দর্শন
পাঁচ টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষন করলো মসজিদের ইমাম

বাড়িতে কেউ না থাকায় পাঁচ টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষন করার অভিযোগ উঠেছে ছপিত উল্লাহ মুন্সি (৬৫) নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে।

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

বুধবার (২৬ জানুয়ারী) রাতে শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করার পর পরই ধর্ষক ঈমামকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।

গ্রেফতার ঈমাম ছপিত উল্লাহ মুন্সি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকার মৃত ওসুল খার ছেলে।

ধর্ষনের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা মা কাজে গেলে নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে ছপিত মুন্সি। পরে শিশুটিকে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য পাঁচ টাকা দেন এবং বিভিন্ন ভয় দেখান। বিষয়টি পরবর্তীতে শিশুটির বাবা জানলে সে যেন থানায় অভিযোগ করতে না পারে এজন্য শিশুটির বাবা মাকে আটকে রাখে একটি দালাল চক্র। ঘটনাটি চাউর হলে কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য শিশুটির বাড়ী গেলে দালালরা পালিয়ে যায়। পরে সাংবাদিকদের সহযোগীতায় অসুস্থ শিশুটিকে তার বাবা-মা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনা শোনার পর পরই আমরা শিশুটির বাবাকে থানায় ডেকে নেই। এর পর পরেই আসামী ছপিত উল্লাহ মুন্সিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu