1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে কোটি টাকার মাদক আলামত জব্দ

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৪১ সময় দর্শন
নাটোরে কোটি টাকার মাদক আলামত জব্দ

নাটোর জেলায় গত এক বছরে মাদক বিরোধী অভিযানে প্রায় এক কোটি টাকার মাদক আলামত জব্দ করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ২০২১ সালে জেলায় দুই হাজার ৩২৩ টি অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে ৫৭৮ টি মামলা রুজু করা হয় এবং অভিযানে অভিযুক্তের সংখ্যা ৫৯১ জন।

অভিযানের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১৯ টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

অভিযানে বিভিন্ন মাদক দ্রব্য ছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং ৩ টি মোটর সাইকেল, মাদক বহনকারীদের কাছ থেকে অস্ত্র, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

এসব আলামতের আর্থিক মূল্যমান প্রায় এক কোটি টাকা।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক আলমগীর হোসেন বলেন, মাদক নির্মূল করে সুস্থ সুন্দর মেধাবী জাতি গঠনে কাজ করছে সরকার।

মাদক মুক্ত সমাজ গঠন করতে পারলে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য পূরণ করে উন্নত বাংলাদেশ গঠন সহজ হবে।

চলতি বছরে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি প্রচার অভিযান এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম আরো জোরদার করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu