1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিএনপি অফিসের কতৃত নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি আহত ১০

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৮১ সময় দর্শন
bnp news

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দু’গ্রুপের মধ্যে হাতাহাতিতে ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভাকে কেন্দ্র উপজেলা বিএনপির সাবেক কমিটি ও বর্তমান কমিটি গ্রুপের মধ্যে হাতাহাতি হয়।

সূত্র জানায়, দীর্ঘ দিন যাবত গলাচিপা উপজেলা বিএনপির বিবাদমান দু’গ্রুপের মধ্যে সমজতা করার জন্য জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি সদস্য ও গলাচিপা উপজেলা বিএনপির দু’গ্রুপের সম্বনয়কারী এ্যাড.মজিবুর রহমান টোটনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পরপরই শাহজাহান খান ও হাসান মামুনের পক্ষে শ্লোগান পাল্টা শ্লোগান দিলে দু’পক্ষ সংর্ঘষে জড়িয়ে পরে। সংর্ঘষে যুবদল নেতা মো.জাহিদুল ইসলাম (৪৫), নুরুল ইসলাম নয়ন(৪৫), ইমরান হোসেন (২৪), সফিক(২৮), সোহাগ হাওলাদার(৩০), ডিপটি খান (৩২)সহ ১০জন আহত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.শাহজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.সিদ্দিকুর রহমান, সদস্য সচিব আ.ছত্তার হাওলাদার প্রমুখ। সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো.শাহজাহান খান বলেন, দীর্ঘ দিন যাবত আমার তৃর্ণমূলের রাজনীতির সাথে যুক্ত। কেউ তার ইচ্ছামত কমিটি গঠন করবে তা আমরা মানবনা। আমরা আহ্বায়ক কমিটি প্রত্যাক্ষান করছি। এব্যাপার বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমানের বলেন,গত ২৩ নবেম্বর গলাচিপা উপজেলা ও পৌর কমিটি ঘোষণার পর পর-ই শাজাহান খান বিএনপি অফিসে তালা লাগিয়ে দেন এবং সুকৌশলে পৌর হোল্ডিং এ বিএনপি অফিসের নাম কেটে নিজের নাম অন্তর্ভুক্ত করেন।

যা অফিস আত্মসাৎ এর সামীল। আজ বিভাগীয় সাংগঠনিক টিম নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য বিএনপি কার্যালয়ে উপস্থিত হলে শাজাহান খানের লোকজন বিভাগীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হঠাৎ করে নবগঠিত কমিটির সদস্যদের সাথে বাকবিতন্ডাতায় লিপ্ত হয় যা এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে যা মোটেও কাম্য ছিলনা।

অফিস কুক্ষিগত করে রাখার বিষয় টি ইতিমধ্যেই আমরা সকল প্রকার প্রমাণাদি সহ বিএনপির হাইকমান্ডকে অবহিত করা হয়েছে। এব্যাপারে বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গলাচিপার সাংঠনিক সমস্যা কেন্দ্রীয় নেতাদেরকে জানানো হবে। অচিরেই দুই পক্ষের সমযোতা করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu