1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে বালু তোলায় বাধা দেওয়ায় গভীর রাতে বাড়িতে গিয়ে গুলি

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ সময় দর্শন
নাটোরে বালু তোলায় বাধা দেওয়ায় গভীর রাতে বাড়িতে গিয়ে গুলি

গত দিবাগত রাত ৩ টায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ওই বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। কাঁচের টুকরার আঘাতে আহত হন ওই পরিবারের এক নারী।

 

পদ্মার চর থেকে ‘বালু তোলায় বাধা দেওয়ায়’ নাটোরের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিতে কাচ ভেঙে এক নারী আহত হয়েছেন।

গত দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের। তিনি গত বছর মারা গেছেন। ওই বাড়িতে তাঁর দুই সন্তান ও পুত্রবধূ থাকেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

আব্দুর রাজ্জাকের বড় ছেলে সুমন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাড়িতে ঢোকার প্রধান ফটকে হঠাৎ গুলির শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁর স্ত্রী শারমিন বেগম (২৮) শোবার ঘড়ের জানালার কাছে গিয়ে দাঁড়ালে একটি গুলি ওই জানালার কাচে এসে লাগে। এতে কাচ ভেঙে একটি টুকরা তাঁর স্ত্রীর কপালে লেগে জখম হয়।

বিষয়টি দ্রুতই তাঁরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। কিছুক্ষণের মধ্যেই তাঁদের চেনা–অচেনা কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যান। ঘণ্টাখানেক পর লালপুর থানা থেকে পুলিশ এলে আহত শারমিন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

হামলার কারণ সম্পর্কে সুমন বলেন, একটি প্রভাবশালী মহল লালপুরের পদ্মার চর থেকে মেশিন দিয়ে বালু তোলার চেষ্টা করছে। চরে আবাদি জমি থাকায় তাঁরা বালু কাটতে বাধা দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে পান্না বাহিনীর কিছু দুর্বৃত্তের সহযোগিতায় ওই প্রভাবশালী মহল তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। তদন্তে হামলাকারী শনাক্ত হলে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে ৭ টি গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu