1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লবিস্ট নিয়োগ বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্য- কোনটি ঠিক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ সময় দর্শন
লবিস্ট নিয়োগ বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্য- কোনটি ঠিক

লবিস্ট নিয়োগ ইস্যুতে দুই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি প্রথমে বলেন, গণতন্ত্র রক্ষা করতেই বিএনপি লবিস্ট নিয়োগ করেছে।

এর কিছুক্ষণ পর তিনি আবার বলেন, আমরা যা কিছু করি দেশকে রক্ষা করার জন্য। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার জন্য।

 

আমরা লবিস্ট নিয়োগ করেছি সে কথা সঠিক নয়। ড. মোশাররফ সাহেব পরিষ্কার করে বলেছেন, বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের লবিস্ট নিয়োগ করা হয়নি।
দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হলে তিনি টেবিল থেকে চলে যাবার সময় বলতে থাকেন, তারা লবিস্ট নিয়োগ করেছিলেন দেশকে রক্ষার জন্য।

 

বিএনপি মহাসচিব আরও বলেন, তার দল লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যা। র‌্যাবসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছে সরকার। এর দায় তাদেরকেই নিতে হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu