1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে আ.লীগের তিন নেতাসহ দুই প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

সজ্ঞিব দাস, গলাচিপা,পটুয়াখালী।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৩১ সময় দর্শন

রাঙ্গাবালীতে আ.লীগের তিন নেতাসহ দুই প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ
সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুই ইউপিতে আওয়ামী লীগের তিন নেতা ও বিদ্রোহী দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকার অভিযোগ এনে কারণ দর্শানোর এ চিঠি যাদের দেওয়া হয় তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ আকন, বড়বাইশদিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ইলিয়াস মাহমুদ শিপন, মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম টুকু, মৌডুবী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোঃ হাসান মাহমুদ শাকুর।

এই তিন নেতা ও বিদ্রোহী দুই প্রার্থীকে দেওয়া পৃথক চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে আগামী ৭ জানুয়ারী জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগ রয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। চিঠিতে আরো বলা হয়, গঠনতন্ত্র ৪৭ (১১) ধারা মোতাবেক কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। অন্যথায় গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ জানান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মাধ্যমে আজ সোমবার তাদের কাছে কারণ দর্শানো চিঠি পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu