1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শীতে নওগাঁ ও লালমনিরহাটের হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২০০ সময় দর্শন
শীতে নওগাঁ ও লালমনিরহাটের হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট।

চলতি রেমৗসুমে নওগাঁয় বেড়েছে শীতের দাপট। সেই সাথে বেড়েছে ঠাণ্ডা জনিত রোগের প্রকোপ।

এসব রোগে বয়স্করা তো বটেই নবজাতক ও শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। অথচ জেলার হাসপাতালগুলোতে রয়েছে তীব্র শয্যা সংকট। এদিকে তীব্র ঠান্ডায় চরম কষ্টে দিন পার করছে লালমনিরহাটের বিভিন্ন চরে বাস করা নিম্ন আয়ের মানুষেরা।
উত্তরের জেলা নওগাঁয় দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। শিশুরা আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে। ডায়রিয়ায় আক্রান্ত রোগী বয়স্কদের তুলনায় শিশুর সংখ্যা বেশি।

নওগাঁ ২৫০ শয্যা হাসপাতাল আধুনিক হাসপাতাল হলেও এর শয্যা সংখ্যা মাত্র একশটি। তাই বাড়তি রোগীদের জায়গা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে, এই শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। হঠাৎ রোগেীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ওষুধপত্রের সংকটও।
শিশুদের বাইরের খাবার না খাওয়ানো এবং শীতে শিশুদের বিশেষ যত্ন নেয়ার পরমর্শ চিকিৎসকদের। এদিকে, লালমনিরহাটেও বইছে মৃদু শৈত্য প্রবাহ। ঠাণ্ডায় তিস্তা ও ধরলা চরাঞ্চল এলাকার খেটে খাওয়া মানুষ পড়েছেন দুর্ভোগে। শীতজনিত জ্বর, সর্দি, কাশি, নিউমেনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন।

https://www.youtube.com/watch?v=4NRE3SaKQuA

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu