দেশের ৬ষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি। এ কারণে জমে উঠেছে দিনাজপুরের ৪টি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা।
ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন মাঠে ময়দানে। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি ।
দিনাজপুরের ৪টি উপজেলায় মোট ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১০৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৭৭৭ জন ও মহিলা সদস্য পদে ২৯১ জন।
এ নির্বাচনে জয় পেতে মরিয়া চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা । শীত উপেক্ষা করেই তারা ছুটছেন ভোটারদের দারে-দারে। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি । আর সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় ভোটাররা ।
সংশ্লিস্টরা বলছেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে । দিনাজপুরের ২২টি ইউনিয়ন পরিষদে ৪ লাখ ৭৩ হাজারের বেশি ভোটার রয়েছে ।
https://www.youtube.com/watch?v=3vxrM4bKbf4