1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় জমে উঠেছে খেজুরের গুড় ও নলেন পাটালির হাট।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ সময় দর্শন

চলতি মৌসুমে দেশজুড়ে চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও নলেন পাটালির সুখ্যাতি আছে। স্বাদে-গন্ধেও অতুলনীয়। এ গুড় বেচাকেনাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে সরোজগঞ্জের গুড়ের হাট ।

এখানে দূরদূরান্ত থেকে আসছেন ব্যাপারীসহ হাজারো ক্রেতা-বিক্রেতা। এ হাটে এক মৌসুমে ১০-১৫ কোটি টাকার গুড় বেচাকেনা হয় বলে জানান সংশ্লিস্টরা ।
চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীত মৌসুমে সপ্তাহে দুই দিন সোম ও শুক্রবার এই গুড়ের হাট বসে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। এরপর ছোট-বড় ট্রাকসহ বিভিন্ন যানবাহনে সারা দেশে পৌঁছে যায়।

স্থানীয়রা জানান, ১০০ বছরের বেশি সময় ধরে বসছে এ গুড়ের হাট। বর্তমানে এ হাটে এক মৌসুমে ১০-১৫ কোটি টাকার গুড় বেচাকেনা হয়। সংশ্লিষ্টরা জানান, এবছর ১০/১২ কেজি ওজনের এক ভাড় গুড় বিক্রি হচ্ছে এক থেকে দেড় হাজার টাকায়। এ হাটের গুড়ের মান বেশ ভালো, তুলনামূলকভাবে দামও কম। এ কারণৈ এখানকার গুড় বিভিন্ন জেলায় কিনে নিয়ে যান ব্যবসায়ীরা ।
কৃষি বিভাগের তথ্য মতে, চুয়াডাঙ্গা জেলাতে আড়াই লাখের বেশি খেজুর গাছ আছে। যা থেকে এ বছর প্রায় আড়াই হাজার মেট্রিকটন খেজুরের গুড় উৎপাদন হবে। আগামি মার্চ মাস পর্যন্ত এ হাটে গুড় বিক্রি হবে ।

https://www.youtube.com/watch?v=E0inNOE9pRo

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu