1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার রাজশাহীতে ধর্ষণের শিকার এক মাদ্রাসা ছাত্রীর ভর্তি বাতিল।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ সময় দর্শন
এবার রাজশাহীতে ধর্ষণের শিকার এক মাদ্রাসা ছাত্রীর ভর্তি বাতিল।

এবার রাজশাহীতে ধর্ষণের শিকার শিশুর ভর্তি বাতিল করলো মাদ্রাসা কর্তৃপক্ষ। ভর্তির তিনদিন পর জানাজানি হয়…শিশুটি এক বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল।

মাদ্রাসার পরিবেশ নষ্ট হবে, এমন উদ্ভট কারণ দেখিয়ে তার ভর্তি বাতিল করা হয়েছে, বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এই সিদ্ধান্তকে অপরাধ বলছেন শিক্ষাবিদরা।
রাজশাহীতে ৯ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল গত বছরের ২১ মার্চ। ধর্ষক গ্রেফতার হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে পরিবার। শিশুটিকে একটি আবাসিক মাদ্রাসায় ভর্তি করেছিলেন মা-বাবা। কিন্তু ধর্ষণের ঘটনা জানার পর সেই ভর্তি বাতিল করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিশুর অভিভাবকের আচরণ খারাপ হওয়ায় তাকে বের করে দেয়া হয়েছে। অটোচালক বাবা আর ক্লিনিকের আয়া মায়ের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ওই শিশুটি। রেলের জমিতে বসতি গড়ে তাদের বসবাস। শিক্ষাবিদরা বলছেন, অভিভাবকের দায়িত্ব পালন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
কিন্তু এমন ঘটনায় একজন শিশু শিক্ষার্থীর ভর্তি বাতিল অপরাধ হিসেবে গণ্য। মাদ্রাসার পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলে ভর্তি বাতিল হওয়ার পর এখন শিশুটি থাকছে তার আত্মীয়ের বাড়ি।

https://www.youtube.com/watch?v=yH_6teVO29Y

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu