1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবশেষে মুখ খুললেন বিতর্কিত মন্ত্রী ডা. মুরাদ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ সময় দর্শন
অবশেষে মুখ খুললেন বিতর্কিত মন্ত্রী ডা. মুরাদ

অবশেষে দীর্ঘ দেড় মাস পর প্রকাশ্য এসেছেন নানা বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ডা. মুরাদ হাসান শনিবার চাচার জানাজা নামাজে অংশ নিতেই নিজের গ্রামের বাড়িতে যান। সেখানেই তাকে প্রকাশ্য দেখা যায়।

শুক্রবার (২১ জানুয়ারী) রাত ১০টার দিকে তার চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার ইন্তেকাল করেন।

এ মৃত্যু সংবাদ পেয়ে শনিবার (২২ জানুয়ারী) সকালে চাচাকে শেষ দেখা দেখতে আসেন তিনি। যার ফলে মন্ত্রীত্ব থেকে পদত্যাগের পর ডা. মুরাদ হাসান এই প্রথম প্রকাশ্যে কোন কার্যক্রমে অংশ নিয়েছেন।
নিজ নির্বাচনী আসন জামালপুরের সরিষাবাড়ীতে চাচার নামাজে জানাজায় উপস্থিত হন তিনি। শনিবার দুপুরে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নেন মুরাদ হাসান এমপি।

 

এসময় ডা. মুরাদ বলেন, সরিষাবড়ীতে যত মুক্তিযোদ্ধা রয়েছেন তার চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আমাদের গ্রাম দৌলতপুরে। আমার বাবাসহ আমরা সরিষাবড়ীর মানুষের সেবা করে আসছি এবং করে যাব। ‘

জানাজায় আরও উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ। এদিকে, দীর্ঘদিন পর ডা. মুরাদ হাসানের এলাকায় আগমন উপলক্ষে তাকে ঘিরে স্লোগান দেয় তার অনুসারীরা। প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর চাচার জানাজা উলক্ষেই প্রথম নির্বাচনী এলাকায় আসেন তিনি।

 

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। গত ৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu