1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুনামগঞ্জে চাকুরি স্থায়ী করণের দাবিতে নারী স্বাস্হ্যকর্মীদের মানববন্ধন

রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৫৮ সময় দর্শন

পরিবার পরিকল্পনা, শিশু ও স্বাস্থ্য, প্রজনন, স্বাস্থ্যসেবায় মাঠ পর্যায়ে কর্মরত প্রেইড ফি ভলান্টিয়ার (কাজ আছে বেতন আছে) নারী স্বাস্থ্যকর্মীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাকুরী স্থায়ীকরণ ও সকল সযোগ- সুবিধা ও ভাতা পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলার ৫ উপজেলার ১৭৭ জন নারী স্বাস্থ্যকর্মী।পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত পেইড ফি ভলান্টিয়ার (কাজ আছে বেতন আছে) নারী স্বাস্থ্যকর্মীরা এ মানববন্ধনে যোগ দেন।
অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন, পেইড ফি ভলান্টিয়ার এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আফরোজা চৌধুরী, সহ সভাপতি পাপিয়া সুলতানা, সাধারণ সম্পাদক মুরশিদা বেগম, সদস্য শিরিন আক্তার, সোহাগ সাবেরী প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গ্রামাঞ্চলে গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, স্যাটালাইট ক্লিনিক, ইপিআই কার্যক্রম, এ প্লাস ক্যাম্পেইন, হাম রুবেলা ভ্যাকসিন প্রদানে সর্বাত্মক সহযোগিতা ও কোভিড ১৯ ভ্যাকসিন প্রদানে সার্বিক সহযোগিতা করে আসছি।
কিন্তু সরকার আমাদের যথাযত মূল্যায়ন করছেন না।বক্তারা বলেন বর্তমান সরকার হচ্ছে জনবান্ধব সরকার। আমাদের কথা বিশেষ বিবেচনায় এনে আমাদের চাকুরী স্থায়ীকরণ করার জন্য জোর দাবি জানাচ্ছি ।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu