1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ইনসাব এর দাবী দিবস পালিত।

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৫১ সময় দর্শন
গলাচিপায় ইনসাব এর দাবী দিবস পালিত।

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দাবী দিবস কার্যক্রম শিথিল করে পালিত হয়েছে মার্ক্স বিতরণের মধ্যে দিয়ে।

 

গলাচিপা পৌরমঞ্চ ১৮ জানুয়ারি সোমবার সকাল দশটায় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মার্ক্স বিহীন পথচারী,শ্রমিক, ব্যাবসায়ী ও গাড়ি চালকদের মার্ক্স বিতরণ করেন।

২০২২-২৩ অর্থ বছরে বাজেটে শ্রমিকের মৌলিক অধিকার সহ বার দফা দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে দেশব্যাপী মানববন্ধন,র্যালী ও সমাবেশের প্রস্তুতি ছিল সংগঠনটির কিন্তু করোনা সংক্রমণ ‘ওমিক্রন’ এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় দাবী দিবসে কর্মসূচি শিথিল করতে বাধ্য হয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর নেতৃবৃন্দ।

 

উপজেলায় ইমারত শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা কমিটি। ১৮ জানুয়ারি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দাবী দিবস যথাযথ পালনের লক্ষ্যে নির্দেশ দেওয়া হলেও করোনা সংক্রমণ ‘ওমিক্রন’ এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় এ দিবসের কার্যক্রম শিথিল করেছে উপজেলা কমিটি।

এ সময় মার্ক্স বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এমাদুল মাঝি,কার্যকরী পরিষদের সভাপতি মোঃ নজির মৃধা, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন প্যাদা,যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মৃধা,মোঃ মতি সরদার,মোঃ টিটু সহ সংগঠনের উপজেলা সদস্যবৃন্দ।

 

এ ছাড়াও গলাচিপা সদর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ সামছুল হক,সাধারণ সম্পাদক মোঃসহিদ মুন্সী, চিকনিকান্দী ইউনিয়ন কমিটির কার্যকরি সভাপতি খোকন সমদ্দার,গজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, ডাকুয়া ইউনিয়ন কমিটি সভাপতি মোঃ ফারুক হোসেন, সম্পাদক মোঃ নুর আলম,উলানিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আবদুল কাদের, পানপট্টি ইউনিয়ন কমিটির সভাপতি কামাল হোসেন সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu