1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ সময় দর্শন
গলাচিপায় পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি-কৃতিতে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

সন্ধ্যা ৬ টায় উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। সভাপতি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখমজিবর রহমান, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না। তার সমস্ত ভাবনার উর্ধ্বে ছিল এ দেশ।

দেশটাকে তিনি ভালবাসতেন তার সন্তান এর চেয়ে বেশী। আজ এই দিনে পাকিস্তানী কারাগার থেকে তিনি স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এই দিনটাকে বাঙালী জাতি সারাজীবন স্মরণে রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহিন শাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক সরদার মো.

শাহআলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সভাপতি তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu