1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ইউনিয়ন যুবলীগ নেতার অসহায় জীবন প্রার্থনা করছেন প্রধানমন্ত্রীর একটি ঘর পাওয়ার আশা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ সময় দর্শন
গলাচিপায় ইউনিয়ন যুবলীগ নেতার অসহায় জীবন প্রার্থনা করছেন প্রধানমন্ত্রীর একটি ঘর পাওয়ার আশা

পটুয়াখালীর গলাচিপায় অসহায় জীবন যাপন করছেন গোলখালী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি ও জুলেখা বাজার সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মস্তফা (৪৫)।

মোস্তাফিজুর রহমান মস্তফা হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জুলেখা বাজার এলাকার মৃত আমেদ হাওলাদারের ছেলে। স্ত্রী ও এক সন্তানের পরিবারটির একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি নিজেই। তিনি ওয়ার্ড যুবলীগ ও জুলেখা বাজার কমিটির সভাপতি থাকা সত্বেও অসহায় জীবন কাটাচ্ছেন। মানুষের উপকারে ছিলেন নিবেদিত প্রাণ। কখনো কোনো মানুষের কাছ থেকে কোন সহায়তা বা কোন কিছু আবদার করতেন না।

একজন নেতা হয়েও তিনি চলতেন একজন সাধারণ মানুষ হয়ে। নিজে না খেয়ে থাকলেও কারো বিপদের কথা শুনলে ঘরে বসে থাকতে পারতেন না। মানবিক তাড়নায় ছুটে যেতের মানুষের উপকারের জন্য। কিন্তু তিনি মানুষের খোঁজ রাখলেও তার খবর কেউ রাখে না। অথচ তিনি নিজেই থাকেন একটি বসবাসের অনুপযোগী পুরনো জড়াজীর্ণ ঘরে। যেকোন মুহুর্তে ভেংগে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। জীবন যুদ্ধের এক অসহায় নেতার জীবনের গল্প বড়ই করুন। একমাত্র ছেলেকে মানুষের মত মানুষ করানোর জন্য প্রয়োজনে নিজের মাথার ঘাম পায়ে ফেলতেন। আজ সেই ছেলে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেছে এটাই মোস্তাফিজুর রহমান মস্তফার বড় পাওয়া বলে তিনি জানান।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, জন্মের পর থেকেই বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধুর বানী। ছাত্র জীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি। শেখ হাসিনার দেখানো পথে ওয়ার্ড যুবলীগের সভাপতি হয়ে মানুষের সেবা করে আসছি। অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছি কিন্তু নিজের অসহায়ের কথা কাউকে বলতে পারি না। বাবার রেখে যাওয়া দুই শতাংশ জায়গার উপরে সেই পুরনো টিনের ছাউনি, জড়াজীর্ণ কাঠের বেড়া দেয়া মাটির ঘরে থাকি।

বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের ভিতরের সবকিছু। ঘর ঠিক করানোর মত টাকাও নেই। জায়গা আছে ঘর নেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন তা থেকে আমি একটি ঘর বরাদ্দ পেলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মস্তফার স্ত্রী মোসা. সাম্মী আক্তার বলেন, আমার স্বামী জীবনে রাজনীতি ছাড়া আর কিছুই শেখেনি। তার নামে নেই কোন টাকা পয়সা। আমার শ্বশুরের রেখে যাওয়া একটি ভাংগা ঘরেই আমরা থাকি।

আসলেই আমরা অনেক কষ্টে আছি। দুঃখের কথা মানুষের কাছে বলতে পারি না। প্রধানমন্ত্রী আমাদের একটি ঘরে দিলে ভাংগা ঘরে থেকে আর কষ্ট করতে হতো না। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, মোস্তাফিজুর রহমান মস্তফা যুবলীগের একজন সাংগঠনিক নেতা। দলের প্রয়োজনে যখনই তাকে ডাকা হয় তখনই হাজির হন। কিন্তু নিজের অসহায়ের কথা কখনো বলেন নি।

তার একটি ঘরের বিশেষ প্রয়োজন। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক মিয়া বলেন, আসলেই পরিবারটি অসহায়। প্রধানমন্ত্রীর একটি ঘর ওই পরিবার পেলে তারা সুখে থাকত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu