1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় বাউল রশিদ উদ্দিন উৎসব পালিত

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৭৯ সময় দর্শন
নেত্রকোণায় বাউল রশিদ উদ্দিন উৎসব পালিত

নেত্রকোণা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশজ সংস্কৃতি বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে।

গতকাল সন্ধ্যায় নেত্রকোণা রাজুর বাজার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত বাউল রশিদ উদ্দিন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বরেণ্য এ বাউল সাধকের রশিদ উদ্দীন (১৮৮৯ -১৯৬৪) নেত্রকোণা পৌরসভাধীন বাহিরচাপড়া গ্রামে রশিদ উদ্দীনের জন্ম। তাঁকে মালজোড়া বাউল গানের স্রষ্টা মনে করা হয়। তিনি মূলত সঙ্গীত আশ্রয়ী বাউল কবি। সেইসাথে তিনি লোকজ দার্শনিক, ধর্মতাত্ত্বিক, সাম্যবাদী মরমি সাধক।

নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মুর্তজা কামাল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu