সকাল থেকে উৎসাহ উদ্দীপনার ভিতরে ভোট দিতে আসেন ভোটাররা, নাটোরের গুরুদাসপুরে ৬ ইউনিয়নে, ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে নৌকার ভরাডুবি হয়েছে এমনটাই বলছে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাই এমন ফলাফল নাটোরে নৌকার ভরাডুবি নৌকা বিজয়ী ২ ও বিদ্রোহী ৪,
নাটোরের গুরুদাসপুরে ৬ ইউনিয়নে, নবনির্বাচিত চেয়ারম্যান হলেন যারা।
পৌষের শীত ও কুয়াশা উপেক্ষা করে বুধবার ৫ ই জানুয়ারি, অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
একটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে বাঁকি ৫ টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
এই নির্বাচনে বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, নাজিরপুর ইউনিয়নে, মো. আইয়ুব আলী প্রামানিক,মোটরসাইকেল প্রতীক, বিয়াঘাট ইউনিয়নে, মিজানুর রহমান সুজা, মোটরসাইকেল প্রতীক, খুবজীপুর ইউনিয়নে, মনিরুল ইসলাম দোলন, নৌকা প্রতীক, মশিন্দা ইউনিয়নে, আব্দুল বারী ঘোড়া প্রতীক, ধারাবারিষা ইউনিয়নে, মো. আব্দুল মতিন নৌকা প্রতীক, চাপিলা ইউনিয়নে, মোঃ মাহাবুবুর রহমান, মোটরসাইকেল প্রতীক।
নির্বাচন অফিসার, মোঃ ফেরদৌস আলম, রাত ১০ টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।