1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বালুবোঝাই ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে গেলো ট্রেনের ৫ বগি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ সময় দর্শন
বালুবোঝাই ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে গেলো ট্রেনের ৫ বগি

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের সাথে দোলনচাঁপা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ১০ মিনিটের দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪ টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথিমধ্যে যশাই মোড় সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালুবোঝাই একটি ড্রাম ট্রাক পার হওয়ার সময় রেল লাইনের ওপর বিকল হয়ে পড়লে রেলগাড়ির সাথে সংঘর্ষ হয়।

এতে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। সেই সাথে ইঞ্জিনের সাথে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেল লাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu