নাটোরের সিংড়ায় ৪র্থ দফায় চামারী ইউনিয়ন পরিষদ নিবার্চনের ১০ দিন পর উদ্ধার, হওয়া বস্তাবন্দী সিলমারা ব্যালট পেপারের সুষ্ঠ তদন্ত ও পুনঃরায় ভোট গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বিকেল ৩ ঘটিকার সময় চামারী ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী রশিদুল ইসলাম মৃধা, ও রবিউল করিম রবি।
নুরুল ইসলাম মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।