1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১২৪ সময় দর্শন
খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: মির্জা ফখরুল

সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা জেনেশুনেই পূর্বপরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে।

সরকার দেশনেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, চিকিৎসার অভাবে দেশনেত্রী খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেকেই হত্যার আসামি করে বিচার করা হবে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দলমত নির্বিশেষে সারাদেশের মানুষ যখন চাচ্ছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক। তখন শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার আটকে রেখেছে বলেও অভিযোগ করে মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, শুধু তাই নয় তিনি এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকরা বলছেন তাকে বিদেশে চিকিৎসা দেওয়া দরকার, তখন এই সরকার তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা করছে না। বরং তারা আইনের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।

কোনো আইন মানুষের চেয়ে বড় নয় জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সরকারের এ মূহূর্তে কোনো রাজনৈতিক প্রতিহিংসা না করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার।

তিনি বলেন, আপনারা জানেন, আমাদের যেসব চিকিৎসকরা রয়েছেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন দেশনেত্রী খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য। গত পরশু (সোমবার) তার একটা প্রোসিডিওর হয়েছে। গতকাল (মঙ্গলবার) আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এখানে যে টেকনিক্যাল সাপোর্ট রয়েছে তা দিয়ে যা করছি সেটা অত্যন্ত সাময়িক। যে কোনো সময় দেশনেত্রী খালেদা জিয়ার জীবনের আশঙ্কা মারাত্মক হয়ে দেখা দিতে পারে।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদল উত্তরের আহ্বায়ক শফিউল ইসলাম মিল্টন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu