1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছাত্রলীগের সংঘর্ষে সাধারণ সম্পাদকের মাথায় ইটের আঘাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৭২ সময় দর্শন
ছাত্রলীগের সংঘর্ষে সাধারণ সম্পাদকের মাথায় ইটের আঘাত

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সামনে দাঁড়ানো নিয়ে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের মধ্য সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে অপরাজেয় বাংলার সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। হিরু (২৫), রুমন (২৬), সালমান- (২৪), সালমান-২ (২৩), আল-আমিন-(২০), আবু নোমান(২৭)।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অপরাজেয় বাংলায় মঞ্চের ডান পাশে দাঁড়ানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদদীন হল ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের নেতাকর্মীরা। পরে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হলে ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ওখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এক পর্যায়ে মাথায় ইটের আঘাত পান সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরে অন্য নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল ৪টার দিকে ফের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ ছাড়া ওই সংঘর্ষে জসীমউদদীন হল ও ঢাকা কলেজের ১০-১২ নেতাকর্মী আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে পরিস্থিতি শান্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মন্তব্য পাওয়া যায়নি।

তবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মারধরের শিকার হওয়াকে অশুভ লক্ষণ বলছেন অন্য কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে স্বয়ং সাধারণ সম্পাদকের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। এ ঘটনায় সাংগঠনিক ব্যর্থতা এবং চেইন অব কমান্ডের ব্যত্যয় সুস্পষ্ট হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu