1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ সময় দর্শন
গলাচিপায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল ৭টা ১ মিনিটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বেলা ১১টায় পৌরমঞ্চে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ফকরুল ইসলাম মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার আহম্মেদ তালুকদার, ইসরাত হোসেন আব্বাস প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান করা হয়। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu