1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এ্যাম্বুলেন্সে মিলল ফেন্সিডিলের বিশাল চালান

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ সময় দর্শন
এ্যাম্বুলেন্সে মিলল ফেন্সিডিলের বিশাল চালান

লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী এ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এসময় এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাবেক আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আইযুব আলীর বাসা সংলগ্ন বড়াবাড়ি এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ। এসময় এ্যাম্বুলেন্সের মধ্যে তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেলে চালক আব্দুর রাজ্জাক ও মাদক ব্যবসায়ী লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। আর মাদক ব্যবসায়ী লিটন একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। লিটনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে উদ্ধারকারী অফিসার আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সুত্র জানায়,গত সোমবার কুমিল্লা থেকে এ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে অবস্থান করেন। পুলিশের সন্দেহ হলে ওই এ্যাম্বুলেন্সের উপর নজরদারী রাখেন থানা পুলিশ। উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ভেলাবাড়ী থেকে এ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করেন। পুলিশ এ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা চালায়। অবশেষে দুপুরের দিকে থানা পুলিশ আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাসা সংলগ্ন বড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করেন। এসময় এ্যাম্বুলেন্স তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এ্যাম্বুলেন্স চালক ও মাদক ব্যবসায়ীকে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দু’জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu