1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে আগুনে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

মোকাম্মেল হোসেন মুস্তাক, শেরপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ সময় দর্শন
শেরপুরে আগুনে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

শেরপুরে আগুনে ভস্মীভূত হয়েছে ২০ টি ব্যবসাপ্রতিষ্ঠান। রোববার (২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন মিয়া জানান, আমার দোকানের নাম সাদিয়া কসমেটিকস। গতরাতেও ব্যবসাপ্রতিষ্ঠানে মালামাল ঢুকেছে। আমার মোট ৩টি গোডাউনে কসমেটিকস, প্লাস্টিক ও সুতার আইটেম ছিল। আগুনে আমার সব শেষ করে দিল।

ধান চাল ব্যবসায়ী আবুল কালাম জানান, ১ জানুয়ারি আমার গুদামে অনেক চাল ঢুকেছে। আজ ভোরে বাজারের পাহারাদার আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছেন। বাজারে এসে দেখি আগুনের তাণ্ডব। দ্রুত সময়ে আগুন এক দোকান থেকে অন্য দোকানে প্রবেশ করছে। আমি এসেও কিছু করতে পারলাম না। আমার সব শেষ হয়ে গেল।

ঝর্না চাল আড়তের মালিক হযরত মিয়া বলেন, ভাই আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার পরিবারের খরচ কী দিয়ে চালাব? আমার ব্যবসাপ্রতিষ্ঠানে আতপসহ নানা ধরনের চাল ছিল। আগুনে সব পুড়ে কয়লা করে দিয়েছে।

লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, কুসুমহাটি বাজারটি একটি ঐতিহ্যবাহী স্থান। যুগ যুগ ধরে এখানে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু রোববার দিনটি আমাদের জন্য কষ্টের। আগুনে আজ ভস্মীভূত হয়েছে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান। যেখানে ছোট বড় ২০ জন ব্যবসায়ী একদম পথে বসে গেছেন।

তিনি আরও বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা দেরি করে এসেছে। এরপর ক্ষতি কমাতে আশপাশের লোকজন পানি দিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাজারের দোকানগুলো খুব কাছাকাছি। তাই দ্রুত সময়ে আগুন এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী জাবেদ হোসেন তারেক জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমাণ মিলেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu