1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝিনাইগাতীতে নৌকার গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা

মোকাম্মেল হোসেন মুস্তাক, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৮৫ সময় দর্শন
ঝিনাইগাতীতে নৌকার গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৭ইউনিয়নের ৬টিতেই বিদ্রোহী প্রার্থীরা নৌকার কাঁটা হয়ে দাড়িয়েছে। মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলায় ১১জন বিদ্রোহী প্রার্থী ওই ৬ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে সারাদেশের ন্যায় ঝিনাইগাতী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝিনাইগাতী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীক পেয়েছেন মোঃ সাহাদৎ হোসেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী মোঃ জয়নাল আবদীন খান, জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চাঁন। এখানে মোফাজ্জল হোসেন চাঁনের সাথে নৌকার তুমুল লড়াই হবে বলে ভোটাররা বলাবলি করছেন।

গৌরিপুর ইউনিয়নে আওয়ামীগের নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মন্টু। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আশরাফুল আলম পলাশ। বিদ্রোহী প্রার্থীর চশমা প্রতিকের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ও সাধারন সম্পাদক মোঃ আব্দুছ ছালাম কতিপয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে সাথে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

ধানশাইল ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বিতর্কিত মোঃ তৌফিকুর রহমান এনামুল। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। অপর বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আব্দুল আজিজ। চেয়ারম্যান সফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, এবার যাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তিনি ছাত্রদলের সদ্যবিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ওই দল থেকে পদত্যাগ করেননি।এমনকি এখনো আওয়ামী লীগে যোগদানও করেননি। অজ্ঞাত কারণে তিনি নৌকা প্রতীক পেয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মোঃ তৌফিকুর রহমান এনামুল জানান, মাননীয় সভানেত্রী সবকিছু যাচাই বাছাই করেই আমাকে মনোনয়ন দিয়েছেন।

কাংশা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ জহুরুল হক। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বাকাকুড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মিস্টার, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার উল্লাহ, কৃষক লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ।

নলকুড়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ আক্তারুজ্জামান জামি। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান ও উপজেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম।

হাতীবান্ধা ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিতর্কিত প্রার্থী আলহাজ ওবাইদুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আছলাম ও জেলা তাতী লীগ নেতা মোঃ ইমরান সরকার। বিদ্রোহী প্রার্থী ইমরান সরকার অভিযোগ করে বলেন, যাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সদ্য বিলুপ্ত ২নং হাতীবান্ধা ওয়ার্ড বিএনপির ২১ নম্বর সদস্য। তিনি এখনও পর্যন্ত বিএনপি থেকে পদত্যাগ করেননি বা আওয়ামী লীগে যোগদানও করেননি। রহস্যজনক কারনে তিনি নৌকা প্রতীক পেয়েছেন। নৌকার প্রার্থী আলহাজ ওবাইদুল ইসলাম জানান,আমি কখনও বিএনপি করিনি।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম সাংবাদিকদের জানান, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তাদের পক্ষে যারা কাজ করছেন তাদের সম্পর্কে অবগত আছি। কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu