1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি::
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬২ সময় দর্শন
জগন্নাথপুরে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ লা জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রবীণ নেতা, বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ আবদাল মিয়া, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাবেক ইউপি সদস্য সৈয়দ ছালিক মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক আহবায়ক মোঃ ফয়জুর রহমান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ছোরাব উল্লা,
৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, আপ্তাব আলী, জাতীয় তরুন পার্টির আহবায়ক মোঃ রনি মিয়া, মীরপুর ইউনিয়ন জাপা নেতা আব্দুর রহমান প্রমূখ।

বক্তারা জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পার্টির আমল ছিল স্বর্ণযুগ। আওয়ামী লীগ কিংবা বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্নরূপে ব্যর্থ হয়েছে। জনগনের সমর্থন নিয়ে জাতীয় পার্টি আবারো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়।

বক্তারা জাতীয় পার্টিকে সু-সংঘঠিত করে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
পরে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu