1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৮ সময় দর্শন
মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় দ্রুতগামি বাসের ধাক্কায় সুমন শেখ (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

আহতদের উদ্ধার করে স্থানীরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামে এক যুবক মাদারীপুর সদর হাসপাতালে মারা গেছে।

এই ঘটনায় উত্তেজিত স্থানীয়রা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে। নিহত সুমন শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার হায়দার শেখের ছেলো এবং সাজ্জাদ শহরের বটতলা এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাগেরহাট থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুর শহরের খাগদি এলাকায় আসলে থেমে থাকা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই সুমন নামে এক যুবক নিহত হয়। নিহত সুমন অটেরিক্সা চালক ছিলেন। পরে স্থানীয় বিক্ষুব্দরা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। এতে করে প্রায় আধা ঘন্টা মাদারীপুর- শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয় বাসিন্দা সোহেল বেপারী বলেন, দিদার পরিবহনের বেপরোয়া গতির কারণে নিহত হয়েছে সুমন। এর আগেও দুই দফায় এই বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu