1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফারুকীর পর তিশার স্ট্যাটাসে সুখবর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৫৬ সময় দর্শন
ফারুকীর পর তিশার স্ট্যাটাসে সুখবর

২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে ৷

দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

এ বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যায় তাদের ঘরে নতুন অতিথি আসার। তিশাও কাজ থেকে বিরত আছেন প্রায় কয়েক মাস।

এনিয়ে কয়েক দফা যোগাযোগ করা হলে ফারুকী ও তিশা দুজন তা অস্বীকার করেন।
অবশেষে আজ ২৮ ডিসেম্বর সেই গুঞ্জন সত্যি হলো। নিজেই বাবা হওয়ার সুখবর দিলেন ফারুকী।

অভিনয়ে যাঁর দুই যুগের টানা পথচলা, সেই শিল্পীর কয়েক মাস ধরে অভিনয় না করার কারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খোলাসা করলেন স্বামী ফরুকী।

তিনি স্ট্যাটাসে বলেন, ‘যখন তোমার জন্ম হয় /তখন একই সাথে আসলে/জন্ম হয় আমাদেরও /আমি যখন কবিতা লিখি / তখন কবিতাও কি / কিছুটা লিখে না আমায়?’

ফারুকী আরও লেখেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেন সবকিছুতে অনুপস্থিত?’ অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

মোস্তফা সরওয়ার ফারুকী এ স্ট্যাটাসটি দেন আজ মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিটে। এর ঠিক তিন মিনিট পর ৫টা ৫৯ মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দেন নুসরাত ইমরোজ তিশা। তিনি সেখানে জানান এত দিন অভিনয়ে অনুপস্থিত থাকার কথা।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ।
নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।
বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- “আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?” “আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?”
এই দুইটা ছবিতে নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu