1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এমপি হাবিবের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম : উত্তাল জগন্নাথপুর

রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি ::
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ সময় দর্শন
এমপি হাবিবের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম : উত্তাল জগন্নাথপুর

সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে ফেসবুক লাইভে কটাক্ষ করার প্রতিবাদে জগন্নাথপুরে বিশাল মানবব্ন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(আজ ৩০ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আকমল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবি এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ফেয়ার ফেইস এর সমন্বয়ক শামীম আহমেদ, ছাত্রদল নেতা মামুন আহমেদ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি- সাংবাদিক অমিত দেব, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বাংলাটিভি প্রতিনিধি গোবিন্দ দেব, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খাঁন, সহ সভাপতি ইকবাল হোসাইন, সাংবাদিক রনি মিয়া, যুবলীগ নেতা সাফরোজ ইসলাম রুনু প্রমুখ।

বক্তারা বলেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে ফেসবুক লাইভে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশ বিদেশে অবস্থানরত জগন্নাথপুর উপজেলাবাসীর হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে! এ ধরনের বক্তব্য কখনো মেনে নেয়া যায়না। তার দেয়া বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা অভিলম্বে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্যও আহবান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu